• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ওজনে কম দেয়ার ৪ ব্যবসায়ীর জরিমানা

জরিমানাফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহরে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রিসহ ওজনে কম দেয়ার অপরাধে ৪ ব্যবসায়ীর জরিমানা করেছে ব্রাম্যমান আদালত। বুধবার ফুলবাড়ী পৌর শহরের পৌর বাজারে  ওই ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, শংকর ভান্ডার ২ হাজার টাকা, ওজনে কম দেয়ার অপরাধে মাংস বিক্রেতা মোঃ মোরশেদ আলীকে ৫ হাজার টাকা, মুরগি বিক্রেতা তৌহিদুল ইসলামকে ২ হাজার টাকা ও মুরগি বিক্রেতা আব্দুর রাজ্জাককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ