• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

সৈয়দপুর_সরকারি_কারিগরি_মহাবিদ্যালয়সিসি নিউজ: এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়। সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে ১১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের সকলেই পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ- ৫ পেয়েছে ১০১ জন।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৫ জন। দুই বিভাগের সকলেই উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। ১১২ জন পেয়েছে জিপিএ-৫। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৪ জন।  তিন বিভাগের পাস করেছে শতভাগ। দুই বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৭ জন। তুলশীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।  দুই বিভাগে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ