• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম হল নুজহাতের লেখা ‘চিঠি’

নজহাতসিসি নিউজ: নুজহাত ডাক বিভাগ আয়োজিত জাতীয় পর্যায়ে ‘চিঠি’ লেখা প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের মেয়ে নুজহাত আনজুম রাহমান। তার লেখা চিঠি এখন ৪৫তম ‘ইন্টারন্যাশনাল রাইটিং কম্পিটিশন’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সিলেট গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী নুজহাত সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, সারা দেশের মধ্যে প্রথম হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নুজহাতের চিঠি সুইজারল্যান্ডের ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অব দ্য ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন’ (ইউপিইউ)-এ পাঠিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। ৮ মে সিলেট গ্রামার স্কুলের অধ্যক্ষকে এক পত্রের মাধ্যমে আনুষ্ঠানিক এ তথ্য জানিয়েছেন ডাক বিভাগের পরিচালক (ইউপিইউ অ্যাফেয়ার্স) মো. জামাল পাশা।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নুজহাত দ্বিতীয়। তার মা ফারজানা ইসলাম পেশায় একজন শিক্ষক। মেয়ের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা জিল্লুর রহমান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে মেয়েকে প্রস্তুত করছেন। তাঁর আশা, দেশের বাইরে গিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হবে নুজহাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ