• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেনিসে আর ফিরবেন না শারাপোভা!

শারাপোভা-১খেলাধুলা ডেস্ক: ইঙ্গিত দিয়েছিলেন আবারো টেনিসে ফিরে আসবেন তিনি। টেনিসের ‘গ্লামারগার্ল’ বলা হয় তাকে। কিন্তু কয়েকমাস আগেই তার এই উপমাতে কালিমা লেপে দিয়েছে নিষিদ্ধ ‘মেলডোনিয়াম’। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ রয়েছেন মারিয়া শারাপোভা। কিন্তু রুশ টেনিস ফেডারেশনের দিল অশনি বার্তা।
বৃহস্পতিবার রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হয়তো আর কখনো খেলায় ফিরতে পারবেন না শারাপোভা। তার বিষয়টি খারাপ অবস্থার মধ্যেই আছে।’
তাহলে কি আর টেনিসে ফিরবেন না শারাপোভা? এ সম্পর্কে অবশ্য তেমন কিছু বলেননি শারাপোভা। ডোপ টেস্টে শারাপোভার দেহে নিষিদ্ধ মেলডোনিয়াম পদার্থের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। যে কারণে ১২ই মার্চ থেকে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় শারাপোভাকে।
তবে এর আগে এ বছরের জানুয়ারিতে নিজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছিলেন শারাপোভা। ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। এর পুরো দায়-দায়িত্ব আমার। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি। যে শাস্তি দেয়া হবে তা আগেই মেনে নিচ্ছি। আশা করি, দ্রুতই আবার কোর্টে ফিরে আসবো।’ এখন সময়েই বলে দিবে শারাপোভা আদৌ টেনিসে ফিরবে কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ