• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভিলিয়ার্স ঝড়ে ফাইনালে বেঙ্গালুরু

11খেলাধুলা ডেস্ক : আইপিএলের প্রথম কোয়ালিফয়ার ম্যাচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট লায়ন্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে।
১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে থাকা বিরাট কোহলি ডাক মারেন। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলও ১২ বলে ৯ রান করে ফিরে যান। লোকেশ রাহুল ডাক মারেন। শেন ওয়াটসন ফিরে যান ১ রানে। শচীন বেবিও নাম লেখান ডাক মারদের তালিকায়। ৫.৩ ওভারের মাথায় ২৯ রানে বেঙ্গালুরুর ৫ ব্যাটসম্যান সাজঘরে!
এরপর বেঙ্গালুরুর জয়ের পক্ষে বাজি ধরার মতো দুঃসাহসী লোক খুঁজে পাওয়া ভার ছিল। কিন্তু একপ্রান্তে যখন এবি ডি ভিলিয়ার্সের মতো সুপারম্যান কিংবা দানব ব্যাটসম্যান থাকেন তখন শেষ সম্বল দিয়েও বাজি ধরা যায়।
মঙ্গলবার রাতে ঠিক তেমন কিছুই করে দেখালেন বর্তমান সময়ের অন্যতম হিটার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে  ৪৭ বলে ৫ চার ও সমান সংখ্যক ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটিং ঝড়ে ফাইনালে নোঙর করেছে বেঙ্গালুরু।
ডি ভিলিয়ার্সের সঙ্গে স্টুয়ার্ড বিনি ২১ রান করেন। আর ইকবাল আব্দুল্লাহ অপরাজিত থাকেন ৩৩ রানে। তাতে ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের দেখা পায় কোহলির বেঙ্গালুরু। পাশাপাশি সবার আগে আইপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করে তারা।
বল হাতে গুজরাটের কুলকারনি ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টি উইকেট নেন রবীন্দ্র জাজেদা।
ম্যাচসেরা নির্বাচিত হন এবি ডি ভিলিয়ার্স।
তার আগে গুজরাট লায়ন্স প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা ৯ রানে হারিয়ে বসে ৩ উইকেট। কিন্তু ডোয়াইন স্মিথের ৪১ বলে করা ৭৩ রানে ভর করে ১৫৮ রানের সংগ্রহ পেয়েছিল গুজরাট। কিন্তু সেই সংগ্রহ ডি ভিলিয়ার্স ঝড়ের সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ