• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুস্তাফিজকে নিয়ে যা বললেন ওয়ার্নার

warner-mustafizur1464154962খেলাধুলা ডেস্ক : কেকেআরের সঙ্গে আইপিএলে নকআউট খেলতে নামার ঠিক চব্বিশ ঘণ্টা আগে মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচটি নিয়ে অনেক কথা বললেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেখানেও প্রাধান্য পেল মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর তো আপনার খুব বড় অস্ত্র- জিজ্ঞাসা করতেই ওয়ার্নার বললেন, ‘মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্কভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে না ফেলতে।’

‘বাংলাদেশ ক্রিকেটমহল খুব মন দিয়ে মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স দেখছে। কেউ কেউ খুব তারিফও করছে যে ভাবে আপনি ক্যাপ্টেন হিসেবে ওকে ব্যবহার করছেন’ একথা বলতেই উচ্ছ্বসিত ওয়ার্নার বললেন, ‘বললাম তো, ও বড় ট্যালেন্ট। আমি খুব ভালোবাসি। ও যা ফিল্ড চায়, তা-ই দিই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বচ্ছন্দ করার চেষ্টা করি। সবার বেলাতেই অবশ্য কমবেশি তা-ই করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো।’

‘শুনেছি ওর জন্য টিমে দোভাষী ব্যবহার হচ্ছে। কিন্তু দোভাষী তো মাঠে থাকেন না। তখন আপনি মুস্তাফিজের সঙ্গে কথা বলেন কী করে?’ এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘ ক্রিকেটিং ল্যাঙ্গোয়েজে আদানপ্রদান করি। সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে নীচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই।’

‘চলতি আইপিএল থেকে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?’ এই প্রশ্নের জবাবে ওয়ার্নার বললেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। লক্ষ্য একটাই— হায়দরাবাদকে ট্রফি জেতানো। এটা শুধু টিম নয়, সাপোর্ট স্টাফ, স্পনসর, মার্কেটিংয়ের ছেলেগুলো, ফ্র্যাঞ্চাইজি মালিক, সকলের জন্য দরকার। আইপিএল জিতলে ওটা বেস্ট মিড-ইয়ার গিফট হবে নিজেদের জন্য।

কনফিডেন্ট নিয়ে আরো বললেন, ‘আইপিএলটা আমাদের একান্ত জেতা দরকার। প্রচণ্ড লড়বও। দেখা যাক না!’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ