• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

ডাকাতিরংপুর: রংপুরের পীরগাছায় সুমিতা জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও দোকান মালিক রামাজি লাল জানান, রোববার ভোরে ১৫/২০ সদস্যের একদল ডাকাত পীরগাছা বাজারের প্রাচীনতম স্বর্ণের দোকান সুমিতা জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের শোকেসে সাজানো ও সিন্দুকে থাকা প্রায় ১শ ভরি স্বর্ণ, বিপুল পরিমাণ রৌপ্য এবং নগদ ৮ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় পার্শ্ববর্তী একটি জুতার দোকানে থাকা দুই কর্মচারী আনোয়ার (২৫) ও বেলাল (২৭) সোনার দোকানের সামনে এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে। আহত দুই দোকান কর্মচারীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমিতা জুয়েলার্সের মালিক রামাজি লাল সাংবাদিকদের জানান, তার দোকানে সিসি ক্যামেরা সচল ছিল। ফুটেজে ডাকাতদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সঙ্গে তারা কিভাবে ডাকাতি করেছে তারও ভিডিও রয়েছে।
এ ব্যাপারে পীরগাছা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ পরীক্ষা করে ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার কিংবা কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ