• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোপা থেকে ব্রাজিলের বিদায়

ব্রাজিলখেলাধুলা ডেস্ক: কোপা আমেরিকা থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পেরুর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় কোপা আমেরিকা কাপের কোয়াটার ফাইনাল নিশ্চিত করার স্বপ্ন নিয়ে পেরুর বিপক্ষে মাঠে নামে নেইমারবিহীন ব্রাজিল দল।

এই ম্যাচটি ছিল ব্রাজিল দলের জন্য বাঁচা-মরার। কারণ দু’দলের পয়েন্ট সমান। এই ম্যাচে যারা জিতবে তারাই এবারের কোপা কাপের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করতে পারবে। ড্র হলেও সুযোগ থাকছে। এমন সমীকরণ সামনে রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। কিন্তু শত চেষ্টা করেও নিজেদের রক্ষা করতে পারেনি।

পেরুর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হল নেইমারের ব্রাজিলকে।

এ ম্যাচে পরাজয়ের ফলে তিন ম্যাচে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ায় ৩ এ। সমসংখ্যক ম্যাচে পেরুর পয়েন্ট ৭। অন্যদিকে এই গ্রুপে সোমবার হাইতিকে ৪-০ গোলে পরাজিত করে ইকুয়েডর। ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় ৫ এ। শীর্ষ দুই দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে পেরু ও ইকুয়েডর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ