• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

উত্তরার খাল থেকে বিপুল অস্ত্র উদ্ধার

145314_1সিসি নিউজ: রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

খালের ভেতর লুকিয়ে রাখা ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগাজিন, ১০০০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট পাওয়া গেছে। দুর্বৃত্তরা নাশকতার জন্য এগুলো লুকিয়ে রাখতে পারে বলে পুলিশ ধারণা করছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুপুর ২টা থেকে ডুবুরিদের অভিযান শুরু হয়। অস্ত্রের সন্ধান মেলে বিকেলে। এরপর উদ্ধারকাজ চলে আরো কয়েক ঘণ্টা।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান মাসুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ