ঢাকা: গুলশান হলি আর্টিসানে হামলায় নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান হলি আর্টিসান প্রাঙ্গণে স্বপরিবারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার স্ত্রী রাশিদুন আরা হাসনিন লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশানে রেস্টুরেন্টে হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। নিহত সাতজন জাপানির মধ্যে ছয়জনই বাংলাদেশে মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কাজে নিয়োজিত ছিলেন।