• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসলামের জন্য ক্রিকেট ছাড়তে প্রস্তুত মঈন আলী

মঈনখেলাধুলা ডেস্ক: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মত ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে মুসলিম ক্রিকেটারদের খেলতে পারার ঘটনা নতুন নয়। এতে নানান সময় নানা রকম সমস্যারও সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। এবার অকপটে ইসলামের জন্য ক্রিকেটকে ছাড়তেও রাজী আছেন বলে জানান ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী।
পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামার আগেই এক নারী সাংবাদিকের ম মিসাল হুসুয়েনের সঙ্গে প্রায় দুই মিনিট কথা বলেন তিনি। সেখানে প্রতিটি সেকেন্ড জুড়ে ছিল ইসলামের মাহাত্ম।
‘নিজের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। আমি ইসলাম, মুসলিম এবং ব্রিটিশ এশিয়ানের প্রতিনিধিত্ব করছি। এটা একটা ইতিবাচক দিক। ছেলেবেলায় আমি এমন ছিলাম না। ১৮-১৯ বছরের দিকে সিদ্ধান্ত নেই আমাকে এমন হতে হবে। এভাবে চলতে হবে। ইসলামই একমাত্র জিনিস, যেটা আমাকে সুখের ঠিকানা দেয়। ক্রিকেটও গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের সঙ্গে কোথাও কিছুর তুলনা চলে না। কাল যদি খেলা ছেড়ে দেই, তবে সেটা খুব সহজেই পারবো। আমার ধর্ম আমাকে মানসিক শান্তি এনে দিবে।’
মুসলিম হওয়ায় নানান সময়ে নানা রকম সমস্যায় পড়তে হয়েছিল মঈন আলীকে। একবার তো বিমান বন্দরে দাড়ি থাকার কারণে তাকে বেশ কিছু সময় আটকে রাখা হয়েছিল। ‘মুসলিম হওয়ার কারণে আমার সঙ্গে এমন ব্যবহার করা হলো।’
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৬ টেস্টে ৩০.৭৫ গড়ে ১১৩৮ রান ও ৬৬ উইকেট নেন অলরাউন্ডার মইন। আর ৩৯ ওয়ানডেতে ২৬.২১ গড়ে ৮৬৫ রান করেন তিনি। ওয়ানডেতে তার উইকেট ৩৯। সংক্ষিপ্ত সময়েই দলের প্রধান অস্ত্রে পরিণত হয়েছেন মুসলিম এই ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ