• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একাই ৫ গোল করলেন রোনালদিনহো

Ronaldinho-120160717205035খেলাধুলা ডেস্ক: প্রিমিয়ার ফুটসাল লিগে মাতাতে এসেই নিজের চিরচেনা খেলা দেখালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তার যাদুকরী পায়ের ছোঁয়াতেই ফুটসাল লিগে ব্যাঙ্গালুরুকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রোনালদিনহোর দল গোয়া। গোয়ার হয়ে একাই ৫ গোল করেছেন রোনালদিনহো। এখনো যে তিনি ফুরিয়ে যাননি সেটিরই এক ঝলক কারিশমা দেখালেন ভারতে।
ম্যাচের শুরু থেকেই রোনালদিনহোর পায়ের ভেলকি দেখে রোমাঞ্চিত হয় আগত হাজার হাজার দর্শক। শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদিনহো। কিন্তু এর কিছুক্ষণ পরেই গোল করে ম্যাচে সমতা আনে ব্যাঙ্গালুরু। জোনাথনের দ্বিতীয় গোল করলে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় ব্যাঙ্গালুরু। কিন্তু রোনালদিনহো গোল করে ২-২ সমতা ফেরান। বিরতির আগেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-২ গোলে এগিয়ে নিয়ে যান সাবেক এই বার্সা তারকা।
বিরতির পরও চলতে থাকে রোনালদিনহো শো। পল স্কোলসের ব্যাঙ্গালুরু একদম কোণঠাসা হয়ে পড়ে রোনির সামনে। একে একে আরো দুইটি গোল তুলে নেন রোনালদিনহো। দলের ৭ গোলের ৫টিই করেন এই ফুটবলার। এর আগে প্রথম ম্যাচে ক্রেসপোর কলকাতার কাছে ৪-২ গোলে হেরেছিল রোনালদিনহোর গোয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ