• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মোস্তাফিজের সাসেক্সের সংগ্রহ ২০০ রান

1খেলাধুলা ডেস্ক: মোস্তাফিজে কি তবে বদলে যেতে শুরু করলো সাসেক্স? দীর্ঘ ভ্রমণের ক্লান্তিকে পেছনে ঠেলে দিয়ে ক্লাবের হয়ে খেলতে নেমে গেলেন মোস্তাফিজুর রহমান। তবে তিনি অ্যাকশনে আসার আগেই প্রতিপক্ষের ওপর চাপের বোঝা কয়েকশ মণ বাড়িয়ে দিয়েছে সাসেক্সের ব্যাটসম্যানরা।
টস হেরে ব্যাট করতে নেমে এসেক্সের বিপক্ষে সাসেক্সের সংগ্রহ ২০০ রানের বিশাল স্কোর। উদ্বোধনী জুটিতে ক্রিস ন্যাশ এবং লুক রাইট মিলে ৫ ওভারেই তুলে ফেলে ৪৩ রান। এ সময় ১৬ বলে ২৫ রান করে ক্রিস ন্যাশ আউট হয়ে যান।
এরপর ফিলিপ সল্টকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে সাসেক্সকে বড় স্কোরের স্বপ্ন দেখান লুক রাইট। যদিও ২৪ বলে ৩২ রান করে আউট হয়ে যান তিনি। ১৯ বলে ৩৩ রান করেন সল্ট। সর্বোচ্চ ২১ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন ক্রিস জর্ডান।
১টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। ২৪ রান করেন রস টেলর। মূলত কেউ বড় স্কোর না করলেও মাঝারিমানের কয়েকটি স্কোরের কারণেই রানের ৬ উইকট হারিয়ে পাহাড়ে চড়েছে সাসেক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ