• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে বন্যা: হুমকির মুখে চিলমারী শহর রক্ষা বাঁধ

25.07.16jpegমমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম:  ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। হুমকির মুখে পড়েছে চিলমারী শহর রক্ষা বাঁধ।
ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবহিত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছে বানভাসি প্রায় ৩ লক্ষাধিক মানুষ। পানির স্রোতে সদরের যাত্রাপুর বাজার রক্ষা বাঁধের ১শ মিটার ধসে যাওয়ায় ১৫টি বাড়ি ও ১০টি দোকান নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কুমরপুর এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে পানি ওঠায় ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হুমকির মুখে পড়েছে চিলমারী শহর রক্ষা বাঁধ।

জেলা প্রশাসনের তথ্যমতে, কুড়িগ্রাম সদর, চিলমারী, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, ফুলবাড়ীসহ ৯ উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৩ লক্ষাধিক মানুষ। খাদ্য সঙ্কটে পড়েছে বানভাসি মানুষ। সরকারের বিতরণ করা ত্রাণ অনেকের ভাগ্যে জুটছে না। বন্যা কবলিত এলাকায় কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন জানান, ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ১৯২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এক হাজার প্যাকেট শুকনো খাবার পাওয়া গেছে, যা বিতরণ করা হচ্ছে। নতুন করে ৫শ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃদ্ধি পেয়ে তিস্তা ও দুধকুমারের পানিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ