• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রোনালদোর জীবনে নতুন নারী!

indexখেলাধুলা ডেস্ক : ফের প্রেমে মজেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? শোনা যাচ্ছে ফ্লোরিডার ফিটনেস মডেল ক্যাসান্ড্রে ডেভিসের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে রোনালদোর। সম্প্রতি ফ্লোরিডার মিয়ামিতে ডেভিসের সঙ্গে বেশ ঘনিষ্টভাবে সাথে দেখা গেছে পর্তুগিজ মহাতারকাকে।

রোনালদো এখন মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন। গত সোমবার মিয়ামির সুইমিং পুলের পাশে পাওয়া গেল রোনালদো-ডেভিস জুটিকে। দুজন রোদ পোহাতে পোহাতে একে অন্যকে বুকে জড়িয়ে রেখেছেন। ডেভিসকে চুমু খাচ্ছিলেন রোনালদো। দুজনের জলকেলিও কম হয়নি।

২৬ বছর বয়সি এই তরুণী একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেসে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। কাজ করেন মার্কেটিং ম্যানেজার হিসেবেও। তার মডেলিং ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল রোনালদোর। পরে জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরোর শিরোপা। নতুন মৌসুম শুরুর আগে সিআর-সেভেন এখন বিশ্রাম ও ছুটিতে।

১৮ মাস আগে রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনালদোর। ইরিনার সঙ্গে বিচ্ছেদের পর স্প্যানিশ টিভি প্রতিবেদক লুসিয়া ভিয়ালন, কলম্বিয়ান নাতালি রিনকন ও ইতালির টিভি তারকা এলিসা দি পানিসিসের সঙ্গে সময় কাটালেও রোনালদোর সঙ্গে কারো সম্পর্ক স্থায়ীত্ব পায়নি।

এবারের ছুটিতে রোনালদোর সঙ্গে প্রথমে দেখা যায় মেক্সিকান অভিনেত্রী এইজা গঞ্জালেজকে। এর কয়েকদিন পরেই তাকে দেখা গেল ডেভিসের সঙ্গে। দুজনের মধ্যে আসলেই ‘কিছু’ চলছে কি না, সেটা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ