• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন |
শিরোনাম :

বদরগঞ্জে ব্যবসায়িকে কুপিয়ে মটরসাইকেল ছিনতাই

ছিনতাইবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে রাসেল (৩৫) নামে এক বীজ ব্যবসায়িকে কুপিয়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌরশহরের পেট্রোল পাম্প নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত রাসেল পৌরশহর বটপাড়া মহল্লার মনছার আলির ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়; রাত ১টার দিকে বীজ ব্যবসায়ি রাসেল পৌরশহর সংলগ্ন মধুপুর ইউপির নাওপাড়া নামক গ্রামে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে পৌরশহরের পেট্রোল পাম্প নামক
এলাকা পার হওয়ার সাথে সাথেই ছিনতাইকারিরা পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে এলাকাবাসি গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ