• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত থাকলে আমি নেই: কাদের সিদ্দিকী

কাদেরঢাকা: খালেদা জিয়ার ডাকে আলোচনায় গেলেও জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো উদ্যোগে শামিল হবেন না বলে জানিয়ে এসেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রেও তিনি জড়িত হবেন না, বরং আঁচ পেলে তা ঠেকাবেন তিনি।  সরকারের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর জঙ্গিবাদ মোকাবেলায় ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার প্রয়াসে সরকারবিরোধী অন্য দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।  গুলশানে খালেদার বাড়ি ‘ফিরোজা’য় রাত ৮টা থেকে দুই ঘণ্টা আলোচনা করেন আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে থাকা দলটির এই নেতা।  বের হওয়ার পরা কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘তার (খালেদা জিয়া) বহু কথায় আমি খুশি হয়েছি। মতের অমিল থাকলেও খুশি হয়েছি। জাতীয় প্রশ্নে, জাতির স্বার্থের প্রশ্নের তার সঙ্গে আমার খুব একটা বেশি অমিল নেই।আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই।’  তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা তাকে ধবংস করার ষড়যন্ত্রে আমি জড়িত হব না। যদি সে সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারি, তাহলে জীবন দিয়ে তা রোধ করব। তাকে রক্ষা করার চেষ্টা করব।’  তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়বস্তু ও ভবিষ্যতে নিজের দলের করণীয় জানাতে শুক্রবার সকাল সাড়ে ১১টায় মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ