• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আরাফাত সানি

sunny-খেলাধুলা ডেস্ক: ফাস্ট বোলার তাসকিন আহমেদের পর বিসিবির অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন অফ স্পিনার আরাফাত সানি। মঙ্গলবার দুপুরে মিরপুরে একাডেমী মাঠে বোলিং অ্যাকশনের নানা দিকের পরীক্ষা দেন তিনি।

সানির এ পরীক্ষার ভিডিও ধারণের তত্ত্বাবধান করেন বিসিবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস ) ম্যানেজার নাসির আহমেদ নাসু। আর সেটা সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি। তাদের সঙ্গে ছিলেন বিসিবির বোলিং কোচ মাহবুব আলী জাকি।

মার্চে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বোলিং অ্যাকশেন ক্রুটি ধরা পড়ে তাসকিন ও সানির। পরে ভারতীয় ল্যাবে পরীক্ষায় দিয়ে তাতে পাশ করতে ব্যর্থ হন তারা। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হন এ দুই বোলার।

এরপর থেকেই বোলিং অ্যাকশন শোধরানোর কাজে নিরন্তর ব্যস্ত রয়েছেন তারা। এ মাসের শেষের দিকে আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তাদের।

তবে তার আগে বিসিবির অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিচ্ছেন তারা। ৩১ জুলাই পরীক্ষা দেন তাসকিন। এই পরীক্ষায় ভালোভাবে পাশ করেছেন এ পেসার। এখন আইসিসির অনুমোদিত ল্যাবে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার অপেক্ষায় তিনি।

তাসকিনের ব্যাপারে চূড়ান্তভাবে সুসংবাদের আশা করছে বিসিবি। তবে আরাফাত সানির বিষয়টি একটু ঝামেলাই আছে বলে মনে করা হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে জানা যাবে, সানির বোলিং অ্যাকশনের কতোটা উন্নতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ