• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুর উদীচী শিল্প গোষ্টির ব্যতিক্রমী প্রতিবাদ সভা:

received_1737685086492062বিশেষ প্রতিনিধি: গানে গানে বাদ্যযন্ত্রের তালে তালে প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে উঠে উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীদের মনেপ্রানে। বুধবার “সংস্কৃতি হোক জাগরণের হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী ভ্রাম্যমান আলোচনা সভা ও গণসঙ্গীত পরিবেশন করেছে সৈয়দপুর উদীচী শিল্প গোষ্ঠি।

এদিন বিকেলবেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ, থানা কমান্ড কার্যালয়ের সামনে এ গণসঙ্গীত ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদীচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল ইসলাম রঞ্জু ও মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সিপিবি সৈয়দপুর শাখার সভাপতি কমরেড নুরুজ্জামান জোয়ারদার, সৈয়দপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিকরুল হক, উদীচী’র সদস্য শেখ রোবায়তুর রহমান, সাংবাদিক রইজ উদ্দিন রকি প্রমুখ।
বক্তারা, দেশব্যাপী চলা সন্ত্রাসী ও জঙ্গি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী হওয়ার আহব্বান জানান।
পরে আলোচনা সভা শেষে উদীচী’র শিল্প গোষ্টির সদস্যরা পিকআপ ভ্যানে করে পুরো সৈয়দপুর জুরে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে গণসংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ