খেলাধুলা ডেস্ক : ম্যাচের দ্বাদশ মিনিট। বক্সের ২৫ গজ বাইরে ফ্রি-কিক পেল ব্রাজিল। সেটা নিতে এগিয়ে এলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। আর কী দুর্দান্ত কিকই না নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! বাঁক খেয়ে বল ঢুকে গেল জালে।
রিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে রোববার সকালে কলম্বিয়ার বিপক্ষে অমন চোখ-ধাঁধানো গোলটি করেন নেইমার।
এদিন নেইমারের সঙ্গে লুয়ানের একটি গোলে কলম্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। লুয়ানের গোলটিও ছিল চমৎকার। নেইমার-লুয়ানরা শেষ চারে খেলবে হন্ডুরাসের বিপক্ষে।
https://youtu.be/-1fA4my6r28