• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হন্ডুরাসকে উড়িয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

নেইমারখেলাধুলা ডেস্ক: হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে এবারের অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করলো নেইমারের দল ব্রাজিল। নেইমার একাই করেছেন দুই গোল।
ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গোল করে রেকর্ড গড়েন নেইমার। যা অলিম্পিক ফুটবলে ইতিহাসে সবচেয়ে কম সময়ের গোলের রেকর্ড।
ম্যাচের শুরু আর অতিরিক্ত সময়ে গোল করেন নেইমার। শেষের গোলটি পেনাল্টি থেকে পাওয়া। আরো দুটি গোলেও তার অবদান রযেছে।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে নেইমাররা। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। নেইমারের মতো দুই গোল পালমেইরাসের তরুণ উইঙ্গার গ্যাব্রিয়েল জেসুসও। বাকি দুটি গোল করেছেন মারকিনহোস ও লুয়ান।
অলিম্পিক ফুটবলে কখনো সোনা জেতেনি ব্রাজিল। এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়। সর্বশেষ তো এই গত অলিম্পিকেই। ফেবারিট হয়েও যেখানে ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে।

ভিডিওতে দেখুন:

https://youtu.be/ryV8mHoGO4Y


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ