• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

বিএনপিকে গুডবাই জানালেন পাপিয়া

পাপিয়াসিসি নিউজ: বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক থেকে শিরিন সুলতানার পদত্যাগ করার কিছুক্ষণ পরেই পদত্যাগ করেছেন আশিফা আশরাফি পাপিয়া। শিরিন এক নেতার পদ বাস্তবায়নের জন্য বিএনপির কেন্দ্র থেকে পদত্যাগ করলেও মহিলা দলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন।
তবে পাপিয়া বিএনপির নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক উভয় পদ থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মধ্যদিয়ে মূলত বিএনপিকে গুডবাই জানালেন পাপিয়া।
বিএনপির নতুন কমিটি ঘোষণা করার পর থেকেই কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আশিফা আশরাফি পাপিয়া। এমনকি বিএনপিকে সার্কাস পার্টি আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।
এ ব্যাপারে পাপিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ