• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন |

বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শিরিন সুলতানার পদত্যাগ

শিরিনসিসি নিউজ: বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট শিরিন সুলতানা। বিএনপির নবগঠিত কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন তিনি।
৯০ দশকের তুখোর ছাত্রনেত্রী ছিলেন শিরিন সুলতানা। তিনি ডাকসুর সাবেক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সহধর্মিনী। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
পদত্যাগের কথা জানিয়ে শিরিন সুলতানা বলেন, এক নেতার এক পদ বাস্তবায়নে স্বনির্ভর বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।
পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান মো. শাজাহানের কাছে জমা দিয়েছেন বলে জানান এই নেত্রী।
এ পদে পূর্বের কমিটিতে ছিলেন নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু। চারদলীয় জোট সরকারের সময়ে দুলু উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ