• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

নিহতগাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ অজ্ঞাত পরিচয় দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদে বাড়ি ফেরা যাত্রী নিয়ে একটি বাস ঢাকা থেকে গাইবান্ধা ফিরছিল। পথে ডাকঘর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক নারীর (২০) মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে এক যুবকের (২৫) মৃতু হয়। এসময় আহত হন অন্তত ১৫ যাত্রী।
পলাশবাড়ী থানার ওসি মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ