• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

লুইপার ঈদ ব্যস্ততা কাটেনি

%e0%a6%b2%e0%a7%81%e0%a6%87%e0%a6%aa%e0%a6%beবিনোদন ডেস্ক: ঈদ শেষ, কিন্তু ঈদের আমেজ কাটেনি এখনো। আর তাই সঙ্গীতশিল্পী লুইপারও ঈদে গান গাওয়ার ব্যস্ততা শেষ হয়নি। শনিবার রাত ১১টায় এসএ টিভির সরাসরি সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এই প্রজন্মের আলোচিত শিল্পী লুইপা। এদিকে ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইতে ৭টা ৪০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন তিনি।
লুইপা বলেন, ‘এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করেছি। খুব ভালো কেটেছে ঈদের সময়টা। এখনো ঈদের আমেজ কাটেনি। ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশনে আরিফিন রুমির সঙ্গে গাওয়া আনজাম মাসুদের পরিবর্তন অনুষ্ঠানে আমার গাওয়া গানটির জন্য বেশ সাড়া পেয়েছি। নুতন গানটির কথা ও সুর অনেক ভালো ছিলো। আজ সকালে চ্যানেল আইতে গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে গান গাইবো। নিজের এবং দর্শকের ভালোলাগার মতো কিছু গান পরিবেশন করবো। শ্রোতা দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে অনুষ্ঠানটি দেখার জন্য।’
ঈদে শোয়েবের একক অ্যালবামে শোয়েবের সাথে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন লুইপা। এদিকে ইতিমধ্যে তৃতীয়বারের মতো প্লে-ব্যাকে কন্ঠ দিয়েছেন তিনি। ছটকু আহমেদের ‘দলিল’ সিনেমায় ‘মরদ’ শিরোনামের গানটি গেয়েছেন লুইপা। এ মিজানের লেখা গানটিতে তার সহশিল্পী রাজীব।
এদিকে মন -এর কথা ও সুর সঙ্গীতে লুইপা নতুন একটি মৌলিক গানে কন্ঠ দিবেন শিগগিরই। গানের কথা হচ্ছে ‘হৃদয়ও নিবিড়ে সে লুকায়’।
অন্যদিকে একটি স্যাটেলাইট চ্যানেলে লুইপা গত মাস থেকে আবারো উপস্থাপনা শুরু করেছেন। তার নতুন এই অনুষ্ঠানের নাম ‘সুরে সুরে গানে গানে’। এর আগে ‘সেরাকন্ঠ’ তারকা লুইপা চ্যানেল আই’র ‘গানে গানে সকাল শুরু’ এবং ‘আহ্বান’ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। লুইপা সর্বশেষ ‘ক্রাইম রোড’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ