সাভার: সাভারে পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের ছায়াবিথী ও রাজাশন পশিচমপাড়া এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সকালে রাজাশনের পশিচমপাড়া এলাকায় একটি আম গাছের ডালে অজ্ঞাত(৩৩) এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। যুবকের পড়নে ছিলো প্যান্ট ও গেঞ্জি।
অন্যদিকে সকালে ছায়াবিথী এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে দিলু নামের (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বতর্মানে লাশটি মর্গে রয়েছে। নিহত যুবকের বাড়ি খুলনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, কীভাবে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।