• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুধবার ঢাকায় আসছে আফগানরা

%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8খেলাধুলা ডেস্ক: মাশরাফিদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বুধবার বিকালে ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বর্তমানে ভারতে অবস্থান করছে তারা। জেট এয়ারওয়েজের এক ফ্লাইটে চড়ে বুধবার বিকেল ৪.২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আফগান ক্রিকেটাররা।
বিসিবির সূত্রমতে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সরাসরি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থানের জন্য চলে যাবে আফগান ক্রিকেটাররা।
পরদিন হোম ক্রিকেটে অনুশীলন করে ২৩ সেপ্টেম্বর সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে আইসিসির সহযোগী দেশটি। বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সফরে মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে যথাক্রমে ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। এ সিরিজের সবগুলো ম্যাচ কৃত্রিম আলোতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ