নীলফামারী প্রতিনিধি: তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত নীলফামারীর ডিমলা উপজেলা এক হাজার কৃষকের মাঝে সরিষাবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে এসব সরিষাবীজ ও সার বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে ডিমলা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ললিত চন্দ্র রায় প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে এক কেজি করে বারী-১৪ জাতের সরিষা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।