• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এক ম্যাচে ৪৩ গোল, সেই গোলরক্ষক আটক

goalkeepe2খেলাধুলা ডেস্ক: জার্মানির এক অখ্যাত দলের গোলরক্ষক এক ম্যাচেই ৪৩ বার নিজের জালে বল ঢুকতে দেখেন। ম্যাচের অনেকটা সময়ই তাকে ব্যয় করতে হয় জাল থেকে বল তুলে আনতে। সেই লজ্জাজনক ম্যাচের পর নিজের প্রথম অনুশীলনেই আটক হলেন আলোচিত গোলরক্ষক।

জার্মানির গণমাধ্যমগুলো জানায়, চলতি মাসের শুরুর দিকে পিএসভি ওবারহোসেনের কাছে ৪৩-০ গোলে বিধ্বস্ত হয় ভোন্ডারর্ট একাদশ। সেই ম্যাচে ভোন্ডারর্টের গোলরক্ষক ছিলেন মার্কো কিওতেক।

ওই ম্যাচের পর মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করেন কিওতেক। অনুশীলন থেকে ফেরার পথেই দু’জন সিভিল পুলিশ তাকে আটক করে।

কিওতেককে আটক করার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে কিছু বিষয় পরিষ্কার করার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে।’ যদিও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়।

এদিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরপরই কিওতেককে ছেড়ে দেয় পুলিশ। ৪৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচে গত শনিবার তাকে একাদশেই রাখেননি ভোন্ডারর্ট কোচ। শনিবারের ম্যাচে ৮-০ গোলে হেরে যায় দলটি।

এক ম্যাচে ৪৩ গোল হজম করার পর কিওতেক জার্মানির তারকায় পরিণত হয়েছিলেন। যদিও এ গোলরক্ষক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব লজ্জাজনক ম্যাচটি ভুলতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ