• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

CAPE TOWN, SOUTH AFRICA - SEPTEMBER 16: England bowling coach Allan Donald looks on during the Twenty20 Cup Super Eights match between England and South Africa at Newlands Cricket Ground on September 16, 2007 in Cape Town, South Africa. (Photo by Tom Shaw/Getty Images)

CAPE TOWN, SOUTH AFRICA - SEPTEMBER 16:  England bowling coach Allan Donald looks on during the Twenty20 Cup Super Eights match between England and South Africa at Newlands Cricket Ground on September 16, 2007 in Cape Town, South Africa.  (Photo by Tom Shaw/Getty Images)

খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে আজ রবিবার মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে টাইগাররা। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে আজ দুপুর আড়াইটায়। একই ভেন্যুতে সিরিজে পরের দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। এদিক প্রতিপক্ষকে সমীহ করেই এ সিরিজটিকে গুরুত্বপূর্ণ মানছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্বাগতিক কোচ ও অধিনায়কের উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। এর আগে টেস্ট প্লেয়িং দেশের বাইরে আয়ারল্যান্ড, কেনিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে দু’টি করে এবং স্কটল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। সে ক্ষেত্রে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ অভিষেকের স্বাদই পাচ্ছে। তবে এর আগে ওয়ানডে ক্রিকেটে দু’দল দু’বার করে মুখোমুখি হয়েছে। সেখানে দু’দলের জয়ের পাল্লাটা সমান-সমানই। ২০১৪ সালে ১ মার্চ ফতুল্লায় প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এশিয়া কাপের ওই ম্যাচে মুশফিক বাহিনীকে ৩২ রানে হারিয়ে দেয় আফগানরা। যুদ্ধবিধ্বস্ত দেশটির এমন পারফরমেন্সে অবাকই হয় ক্রিকেট বিশ্ব। তবে দ্বিতীয় সাক্ষাতে আফগানিস্তানকে হতাশায় ডুবায় বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের সেরা মঞ্চ বিশ্বকাপের গত আসরে আফগানদের দাঁড়াতেই দেয়নি মাশরাফি বাহিনী। ১০৫ রানে আফগানিস্তানকে হারের ঢেঁকুর তুলতে বাধ্য করে বাংলাদেশ।
অতীতে পরিসংখ্যানের কথা চিন্তা করে হলেও অথবা বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তানদের সমীহ করছে বাংলাদেশ। এ জন্য ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটিকে বেশ গুরুত্বসহকারেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, এটা খুবই গুরুত্ব¡পূর্ণ সিরিজ। বিশেষ করে আমরা শেষ এক বছর কোনো ম্যাচ খেলিনি। এখন আমরা একটা সিরিজে নামছি। এ জায়গা থেকেই এ সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আফগানিস্তান এখন খুব ভালো করছে। এ কারণেও সিরিজটি গুরুত্বপূর্ণ। মাশরাফির মতো আফগানিস্তানকে সমীহর চোখে দেখছেন কোচ হাথুরুসিংহেও, ‘আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে দেখছি। আফগানিস্তান বেশ শক্ত দল। তারা বৈশ্বিক পর্যায়ে অনেক ভালো দলের বিপক্ষে অঘটন ঘটিয়েছে। আমরা তাদের খুবই গুরুত্বের সাথেই দেখছি। আমরা অন্য দলগুলোর সঙ্গে যেভাবে পরিকল্পনা কিংবা প্রস্তুতি নিই, তেমন প্রস্তুতি নিয়েই কাল মাঠে নামবো’।
প্রায় ১০ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে টাইগাররা। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। পক্ষান্তরে বেশ তরতাজাই আছে আফগানিস্তানও। গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তারা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজটি শেষপর্যন্ত ২-২ সমতায় শেষ হয়। তাই বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের সুনামটা বর্তমানে বেশ ভারীই। এমন সুনাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। আরো বলার অপেক্ষা রাখে না, গতকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে ৬৬ রানে হারিয়ে জাতীয় দলকে সতর্ক করার বার্তা দেয়াটা।
তবে এমন বার্তা থেকে ভড়কে না গিয়ে আফগানিস্তানের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তার মতে, আমাদের জেতার সুযোগ ছিলো। আমরা ওদের ২৩৩-এর মধ্যেই অলআউট করেছি। কিন্তু এরপর চেজ করতে পারিনি। জিততে পারলে অবশ্যই ভালো হতো। আমি মনে করি ওরা ভালো করেছে।

বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

আফগানিস্তান স্কোয়াড
আসগর স্তানিকজাই (অধিনায়ক), আমির হামজা, দৌলত জারদান, ফরিদ আহমেদ, হাসমাতুল্লাহ সাইদি, ইহসানউল্লাহ জানাত, করিম জানাত, মিরওয়াইজ আশরাফ, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নওরোজ মঙ্গল, রহমত শাহ, রশিদ খান, সামিউল্লাহ  শেনওয়ারি ও সাবির নুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ