• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরে ষষ্ঠ জেলা রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্স’র উদ্বোধন

dinajpur-scout-picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা রোভার’র আয়োজনে ষষ্ঠ জেলা রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববাব (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিরল উপজেলার কাঞ্চন নিউ মডেল ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। কোর্সে বিভিন্ন কলেজের মোট ৪৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া তিনি দিনাজপুর জেলা রোভার’র দক্ষতা অর্জন ও ব্যাজ কোর্স-১৬ এর উদ্বোধনও করেন। এই কোর্সে দিনাজপুর জেলাসহ কয়েকটি জেলার ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কাঞ্চন নিউ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে উদ্বোধনী কোর্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার’র কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুদ্দিন আখতার, সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল কাদের জুয়েল, সম্পাদক মো. জহুরুল হক।
পরে ‘ষষ্ঠ দিনাজপুর জেলা রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্স-২০১৬’ এর অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। উদ্বোধনী কোর্স সঞ্চালনা করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রোভার মেহেনাজ মুন্নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, সমাজের বিভিন্ন সমস্যা, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মূখ্য ভূমিকা পালন করতে পারে স্কাউট। তাই শিক্ষকদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের দেশপ্রেমে ও মুক্তিযুদ্ধের প্রেরনায় উজ্জীবিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, সাহসী ও আত্মবিশ্বসী হওয়ারও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ