• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএলে আফ্রিদি রংপুরে, চিটাগাংয়ে গেইল

246649_1খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চতুর্থ আসর আগামী নভেম্বরে শুরু হবে। এবারের আসরে সাতটি দল অংশ নেবে। নতুন দুটি দল হলো-খুলনা টাইটানস ও রাজশাহী। তৃতীয় আসরে বকেয়া পরিশোধ না করায় সিলেটের মালিকানা বাতিল করেছে বিপিএল কর্তৃপক্ষ। চতুর্থ আসরকে সামনে রেখে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। তবে তার আগেই ৩১ বিদেশী ক্রিকেটারকে নিশ্চিত করেছে বিপিএলের দলগুলো।

গত আসরে সিলেটের হয়ে খেলা পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। গতবার বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল এবার খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে।

এবার একনজরে দেখে নেয়া যাক ড্রাফটের বাইরে বেছে নেয়া বিদেশী ক্রিকেটারদের তালিকা:

কুমিল্লা ভিক্টোরিয়ানস: সোহেল তানভির, নুয়ান কুলাসেকারা, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি ও থিসারা পেরেরা।

রংপুর রাইডার্স: শহিদ আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, গিডরন পোপ, শারজিল খান, দাসুন শানাকা ও রিচার্ড গ্লিসন।

বরিশাল বুলস: দিলশান মুনাবিরা

চিটাগং ভাইকিংস: ক্রিস গেইল, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ, চতুরঙ্গা ডি সিলভা ও মোহাম্মদ নবী।

খুলনা টাইটানস: কেভন কুপার, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, নিকোলাস পুরান ও বেনি হাওয়েল।

রাজশাহী: ড্যারেন স্যামি ও মোহাম্মদ সামি।

ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, এভিন লুইস ও রবি বোপারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ