• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

লাশবিশেষ প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোজেঁর ৪ দিন পর মো. রবিউল ইসলাম রবি (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সিট আলোকডিহি গ্রামের ওহি পাড়ার রজব আলী ওরফে বাঘার ছেলে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাড়ির পাশের এক পুকুরে  তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে খানসামা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠিয়ে দেয়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের বুড়ির হাটে জনৈক হবিবর রহমান হবির মুদিখানার দোকানে রবি কাজ করতো। গত ২৬ সেপ্টেম্বর দোকানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি রবি। অনেক খোঁজাখুজির পরেও তার খোঁজ না পেলে গত ২৯ সেপ্টম্বর খানসামা থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন তার পিতা রজব আলী। অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মরদেহ উদ্ধার হলে সেই মরদেহ রবিউল ইসলাম রবির মরদেহ বলে সনাক্ত করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ ওই  দোকানের মালিক হবিবর রহমান ও তার স্ত্রী রশিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
খানসামা থানার ওসি আব্দুল মতিন সরকার প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ