• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেই মাশরাফিভক্ত এখন পুলিশের হাতে

maash_52920_52923খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে প্রটোকল অমান্য করে মাঠে প্রবেশ করে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরা তরুণ মেহেদি হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেয়া হয়েছে।
এ রিপোট লেখা অবধি জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই বায়তুল্লাহ নিশ্চিত করেছেন।
পরে উপ-কমিশনার জসিমউদ্দিন জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তরুণ মাশরাফির ভক্ত। তারপরও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা ‍আমরা খতিয়ে দেখছি।’
শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং ইনিংসের ২৯ ওভারের দ্বিতীয় বলটি তাসকিন আহমেদ শেষ করা মাত্রই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দৌড়ে এসে মাঠে ঢুকে যান ওই দর্শক।  জুড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মুহূর্তেই খেলা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিসিবির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলী দৌড়ে যান তার বাহিনী নিয়ে।
মাশরাফি বুঝতে পারেন, কঠোর শাস্তি অপেক্ষা করছে ওই ভক্তের কপালে। মাশরাফি নিজেই জড়িয়ে রক্ষা করেন ওই ভক্তকে। পরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা থানায় সোপর্দ করেন ওই তরুণকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ