• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ওর যেন কিছু না হয়’- বললেন মাশরাফি

maash_52920_52923ঢাকা: এ ধরনের ঘটনা দেশের বাইরে প্রায়ই ঘটে। হয়তো বাংলাদেশে প্রথম আমার সাথেও। ভক্তটি দৌড়ে এসে আমাকে বললো আমি আপনার ফ্যান। আমি এটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। ওর যেন কিছু না হয়।’ বলছিলেন বাংলোদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শনিবার বাংলাদেশ ও আফগানিস্তানের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের ২৯তম ওভার চলছিলো।
ওভারের দ্বিতীয় বলটি করে বোলিং মার্কে ফিরছিলেন তাসকিন আহমেদ। হঠাৎ গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দৌড়ে এসে মাঠে ঢুকলেন এক দর্শক।
ঢুকেই সোজা চলে গেলেন মাশরাফির কাছে। পুরো মাঠ তখন স্তব্ধ। মাঠে বল গড়ালো না। মনে হচ্ছিল মাশরাফির সাথে দেখা করতেই তিনি মাঠে নেমেছিলেন। মাশরাফিও তাকে কাছে টেনে নিলেন পরম মমতায়। এরপর মাঠের নিরাপত্তা কর্মীরা এসে সেই দর্শককে মাঠের বাইরে নিয়ে যান।
আন্তর্জাতিক কোন ম্যাচ চলাকালীন এ ধরনের আচরণ  সম্পূর্ণ বেআইনি। এতে করে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে মাশরাফি নিজ দেশের ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা নিয়ে একেবারেই শংকিত নন বরং মাঠের নিরাপত্তা যথেষ্টই ভাল আছে বলে দাবি করলেন তিনি।
‘আমাদের নিরাপত্তা অনেক ভাল। মাঠের নিরাপত্তার দিকে তাদের ভালই খেয়াল আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ