• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

নীলফামারীতে ইরাদের শাস্তির দাবীতে সাংবাদিক সম্মেলন

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে আওয়ামীলীগ নেতারা।
বুধবার দুপুরে নীলফামারী পৌরসভা মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি’র ওই নেতাকে দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা আ’লীগ সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।
সে সময় মামলার বাদী পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সহিদুল ইসলাম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা বক্তব্য দেন।
মামলার বাদী সহিদুল ইসলাম জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যঙ্গভাবে উপস্থাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর কথা উল্লেখ করেন বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকী।
তিনি জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে হেয় করার অপরাধে পাঁচ কোটি টাকার মানহানী মামলা করা হয় নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
সংবাদ সম্মেলনে জেলা আ’লীগ সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উচুঁ স্থানে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরও স্বাধীনতা বিরোধীরা ক্ষান্ত হননি। তাকেও হত্যা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যার কারণে পাকিস্তানী প্রেত্মাতারা নানা ভাবে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়কে হত্যা করার জন্য। তিনি বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
প্রসঙ্গত বিএনপি’র স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী। বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইরাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ