• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঝিনাইদহে গাছের সঙ্গে বাসের ধাক্কা: নিহত ২

নিহতঝিনাইদহ : জেলার কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জের যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগানে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী নিহত হয়। আহত হয় আরো ২০ জন। খবর পেযে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ