• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘খালেদার কারাগারে যাওয়া দেখার অপেক্ষায় আছি’

এরশাদরংপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মনে প্রাণে কামনা করেছিল আমি মারা যাই, কিন্তু আমি মারা যাইনি। বেঁচে আছি এবং আল্লাহর রহমতে ভালোভাবে বেঁচে আছি। এখন খালেদা জিয়া কবে কারাগারে যায় তা দেখার অপেক্ষায় আছি।

বুধবার বিকেলে রংপুর নগরীর কেরানীহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, রংপুরে জাতীয় পার্টির দুর্গে ফাটল ধরেছে। এ ফাটল মেরামত করতে হবে। এটা করতে হলে রংপুর অঞ্চলের সবগুলো আসনে আমাদের প্রার্থীদের জয়ী হতে হবে।

তিনি আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাই না, তবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।

পুলিশের ক্রসফায়ারের কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, ক্রসফায়ারের নামে অনেক নিরীহ মানুষকে বিচার না করে হত্যা করা হচ্ছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ার বলে না, তারা বলে বন্দুকযুদ্ধ। কিন্তু হাতে হাতকড়া পরিয়ে কিসের বন্দুকযুদ্ধ হচ্ছে তা দেশের জনগণ জানতে চায়।

সভায় আরো বক্তব্য দেন- রংপুর জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ