• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলকে এমটিবির সংবর্ধনা

image-2607খেলাধুলা ডেস্ক: ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশীপের মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় মতিঝিলস্থ বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহ্উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ রউফ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান এবং বাফুফের নির্বাহী সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ