• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিরে গেলেন ইমরুল

bd-vs-eng-3_40423খেলাধুলা ডেস্ক : ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারলেন না ইমরুল কায়েস, আউট হয়েছেন ৪৩ রান করে। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দেয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশ ৮৬/১। ব্যাট করছেন মুমিনুল হক (১৯) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪)। ফিরে গেছেন ইমরুল কায়েস (৪৩), তামিম ইকবাল (৯)।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ৯ ওভারে দুজন স্কোরবোর্ডে যোগ করেন ৩৪ রান। দশম ওভারে ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলা তামিম আউট হন মঈন আলীর বলে শর্ট লেগে গ্যারি ব্যালান্সকে ক্যাচ দিয়ে।
এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন ইমরুল। দুজন সচল রাখছিলেন রানের চাকাও। কিন্তু ২১তম ওভারে দলীয় ৮১ রানে আদিল রশিদের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ৬১ বলে ৬টি চারে তার ব্যাট থেকে আসে ৪৩ রান।
এর আগে, আগের দিনের ২৭৩ রানের লিডকে খুব বেশি দূর নিতে পারল না সফরকারী ইংল্যান্ড। চতুর্থ দিনের শুরুতে আগের ২২৮ রানের সঙ্গে মাত্র ১২ রান যোগ করে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন স্টুয়ার্ট ব্রড। আর শেষ ব্যাটসম্যান হিসেবে বাটিকে তাইজুল এল বি ডব্লিউয়ের ফাঁদে ফেললে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৬।
আজ রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৫ রানে এগিয়ে থাকা অতিথিদের লিড তখন ২৭৩।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১০৫.৫ ওভারে ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৮৬ ওভারে ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১, ইমরুল ২১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশিদ ২/৫৮, ব্যাটি ১/৫১)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৮০.২ ওভারে ২৪০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, রাব্বি ১/২৪ মিরাজ ১/৫৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ