সিসি নিউজ: ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি ও ২০১৬ সালের প্রস্তাবিত শিক্ষা আইন এবং বির্তর্কিত সিলেবাস বাতিলের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে তারা মাধার মোড় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মৌলভী ইয়াছিন আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্প্রাদক মওলানা মো. আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক আবু হোরাইরা সজিব, সদর উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ছদর উদ্দিন।
বিক্ষোভ সমাবেশে শেষে একই দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন মাধ্যমে একটি স্মারক লিপি দেয় দলটির নেতাকর্মীরা।
নীলফামারীতে পুলিশী বাধায় যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
পুলিশী বাধা উপেক্ষা করে নীলফামারীতে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার বেলা পনে ১২টার দিকে পৌরমার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বর থেকে সদর উপজেলা যুবদলের উদ্যোগে একটি র্যালী বের হয়ে বড়বাজারের দিকে যাওয়ার সময় কালীবাড়ি মোড়ে পুলিশের বাধার মুখে পরে। পুলিশী বাধা পেয়ে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সমানে আলোচনা সভা কওে বলে দাবী করেন সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল।
সদর উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসরাম মুকুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান অবৈধ সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করছে। সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার অহরণ করে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে বিরোধী দলের সকল শান্তিপূর্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে এই অবৈধ সরকার।