• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

সাংবাদিকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক

image-4245প্রযুক্তি ডেস্ক: অনলাইনে বিনামূল্যে সাংবাদিকতা শেখাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগ্রহীদের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর একটায় প্রথম সেশন পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। কীভাবে ফেসবুকে লাইভে যেতে হয় এ বিষয়ে মৌলিক ধারণা নিয়ে এখানে ওয়ার্কশপের মাধ্যমে শেখানো হবে।

ফেসবুকের গ্লোবাল ট্রেনিংয়ে সাংবাদিকদের জন্য সংবাদের প্রধান তিনটি বিষয়ে আলোকপাত করা হবে। বিষয়গুলো হলো- প্রতিবেদন প্রস্তুত, বিষয়বস্তু খোঁজা ও দর্শক তৈরি করা।

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে আগ্রহীকে অবশ্যই ফেসবুক প্রোফাইলে থাকতে হবে। সেই সাথে ফেসবুক অ্যাকাউন্টকে ‘এক্সিড এলএমএস’ নামের থার্ড পার্টি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত হতে হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ফেসবুকের মিডিয়া পার্টনাশীপ টিমের সাথে সাংবাদিকদের যোগাযোগ রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে যেতে হবে: https://www.facebook.com/facebookmedia/journalists এই ঠিকানায়। সূত্র: ফেসবুক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ