• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে সোমবার পর্যন্ত বন্ধ বিপিএল

বিপিএলখেলাধুলা ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে বিপিএলের চতুর্থ আসর সোমবার পর্যন্ত বন্ধ রাখা ঘোষণা করা হয়েছে। ৮ নভেম্বর থেকে নতুন করে এই আসর মাঠে গড়াবে। শনিবার সন্ধ্যায় বিপিএলের গভর্নিং কাউন্সিল কমিটি বিষয়টি নিশ্চিত করে।

বিপিএলের চতুর্থ আসর শুক্রবার থেকে শুরু হয়। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। ফলে উদ্বোধনী দিনের দুটি ম্যাচই পণ্ড হয়ে যায়। শনিবার সূচি অনুযায়ী দুপুরের ম্যাচটিও মাঠে গড়াতে পারেনি। ফলে এবারের আসরের প্রথম তিনটি ম্যাচে কোনো বলই মাঠে গড়াতে পারেনি।

আবহাওয়া অফিসের সঙ্গে একাধিকবার বৈঠক শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিল পরে সিদ্ধান্ত নেয়, আপাতত বন্ধ রাখা হবে চতুর্থ আসর। দুই-এক দিনের মাঝেই আবহাওয়া ভালো হওয়ার আশা করছেন বিপিএলের আয়োজকরা। ৭ নভেম্বর (সোমবার) পর্যন্ত ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচিতে হচ্ছে না। আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) থেকে মাঠে গড়াবে চতুর্থ আসরের ম্যাচগুলো।

আরও জানানো হয়, ৪, ৫ এবং ৬ নভেম্বরের ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচিতে থাকা ফাঁকা সময়ে রাখা হতে পারে। তাতে যদি কোনো দলের আপত্তি না থাকে। আর ৮ নভেম্বর ঢাকা ডাইনামাইটস এবং বরিশাল বুলসের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের আসর শুরু করা হবে। দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে।

একই দিন সন্ধ্যায় মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগাং ভাইকিংস।

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল, ৭টি ফ্রাঞ্চাইজি প্রতিনিধি এবং সম্প্রচার সত্ত্ব লাভকারী প্রতিষ্ঠান চ্যানেল নাইনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

তিনি আরো জানান, যদি সম্ভব হয় তবে একই দিন তিনটি করেও ম্যাচ রাখা হতে পারে। সেক্ষেত্রে দলগুলোর আপত্তি না থাকলে প্রথম ম্যাচটি সকাল ১০টায় মাঠে গড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ