• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম

bpl-rangpu-riders_43042খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটার শহীদ আফ্রিদি। খেলেছেন সবচেয়ে বেশি, ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান খেলেছে ৪৩টি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আফ্রিদির। কিন্তু শেষপর্যায়ে আফ্রিদি না, নাঈম ইসলামকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রংপুর। বিপিএলে এর আগে আফ্রিদি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট সুপার কিংসের হয়ে। গত আসরে সিলেটের নেতৃত্বও দিয়েছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। তবে এবার আফ্রিদিকে খেলতে হবে নাঈমের নেতৃত্বে।
তৃতীয়বারের মতো বিপিএলে অংশ নিয়ে শক্তিশালী দলই গড়েছে রংপুর রাইডার্স। নাইম ছাড়াও আছেন সৌম্য সরকার, রুবেল হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানীর মতো বাংলাদেশি তারকা। বিদেশিদের মধ্যে আফ্রিদি ছাড়া আছেন শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকে, দাশুন শানাকা আফগানিস্তানের মারমুখী ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ, পাকিস্তানের শারজিল খানের মতো তারকারা।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাঈম শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৪ সালের মার্চে। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের নেতৃত্বও দিয়েছিলেন ২৯ বছর বয়সী নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ