• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে খুলনা টাইটানস

বিপিএলখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটানস। সন্ধ্যা ৭টা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

দু’দলই আগে একটি করে ম্যাচ জিতেছে। তাই আজও জয়ের ধরা বজায় রাখার চেষ্টা থাকবে রংপুর-খুলনার। রংপুর রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে আজ সবার নজরে থাকবে বিশ্বের নামকরা অলরাউন্ডার শহীদ আফ্রিদির দিকে। ফের ঝড় তুলতে পারেন আফগান তারকা শেহজাদ।

এছাড়া আলো ছড়াতে পারেন পাক ক্রিকেটার শারজিল খান, নাসির জামশেদ ও সচিত্র সেনানায়েকে। দেশি খেলোয়াড়দের মধ্যেও লাইমলাইট থাকবেন আরাফাত সানি, রুবেল হোসেনের সঙ্গে সোহাগ গাজীও।

এদিকে খুলনা টাইটানসের হয়ে জয়ে অবদান রাখবেন দলনেতা মাহমুদউল্লাহও। পেস আক্রমণের দায়িত্ব থাকবে শফিউল ইসলামের সঙ্গে কেভন কুপারের উপর। তাছাড়া প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করতে পারেন লেন্ডল সিমন্স এবং ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে ফ্লেচারও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ