খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের শনিবারের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৭৮ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস।
টসে জিতে ঢাকা ডাইনামাইটসকে ব্যাট করতে পাঠায় রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে রংপুরকে ১৭১ রানের টার্গেট দেয় ঢাকা ডাইনামাইটস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি তুলে নেয় ১৭০ রান। ডাইনামাইটসের পক্ষে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৮ বলে ৪৮ রান তুলে নেয় মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক অপরাজিত ছিলেন।
রংপুর রাইডার্স লক্ষে পৌঁছাতে সব কটি উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ৯২ রান করতে সক্ষম হয়।
ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।