• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গৃহবধূকে গণধর্ষণের মামলায় গ্রেফতার ৪

আটকবরিশাল: বরিশাল নগরীর রূপাতলীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকায় এক গৃহবধূকে (১৮) গণধর্ষণের অভিযোগে  চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রূপাতলীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকার বাসিন্দা মানিক গাজির ছেলে রাসেল গাজি, খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার, গ্যাসটারবাইন এলাকার ভাড়াটিয়া আইয়ুব আলী খানের ছেলে রোকন খান ও একই এলাকার মো. আলী হাওলাদারের ছেলে মো. জাহিদ হাওলাদার।
এর আগে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত চারজন ছাড়াও আরো ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ