• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সড়ক সংস্কারের ৩০ লাখ টাকার দরপত্র অনিয়ম

অনিয়মপঞ্চগড়: পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের (পিডব্লিউডি) সড়ক সংস্কারের ৩০ লাখ টাকার দরপত্র অনিয়মের অভিযোগ করেছেন ঠিকাদাররা। রাতের আধারে ভুয়া লটারি দেখিয়ে চার লাখ টাকা উৎকোচ নিয়ে এক ঠিকাদারকে দরপত্র প্রদান করেছেন বলে ঠিকাদারদের অভিযোগ। ঠিকাদাররা প্রতিবাদে পিডব্লিউডি অফিসের বিক্ষোভসহ নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করেন স্থানীয় ঠিকাদাররা।
পিডব্লিউডি অফিস ও ঠিকাদার সূত্র জানায়, পঞ্চগড় শহরের তুলারডাংগা এলাকায় করতোয়া সংলগ্ন একটি সড়ক সংস্কারের জন্য গত মাসের ২৬ তারিখে ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড। সীমিত দরপত্র (এলটিএম) আওতায় ইজিপি পদ্ধতিতে আহবানকৃত ৩০ লাখ টাকার ওই দরপত্রে পাঁচ শতাংশ কমে ৭৫ জন ঠিকাদার দরপত্র দাখিল করেন।
নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নিধারিত ঠিকাদার নির্বাচনের নিয়ম থাকলেও লটারি দিতে গড়িমসি শুরু করেন নির্বাহী প্রকৌশলী। বুধবার সকালে ঠিকাদাররা লটারির খোঁজ নিতে গিয়ে জানতে পারেন মঙ্গলবার রাতে লটারি হয়ে গেছে এবং মতিয়ার রহমান নামে এক ঠিকাদার দরপত্র পেয়েছেন।

পরে স্থানীয় ঠিকাদার নির্বাহী প্রকৌশলীকে তার সরকারি কোয়াটারে (বাড়িতে) গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তারা নির্বাহী প্রকৌশলীকে মারপিট করতেও উদ্যত হন বলেও জানা গেছে।
ঠিকাদার আবুল কাশেম রুমেল, আফরুল ইসলাম, তপন, মো. সেলিম অভিযোগ করেন, আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম নির্বাহী প্রকৌশলী চার লাখ টাকার বিনিময়ে এক ঠিকাদারকে দরপত্র প্রদান করবেন। এ জন্য সেই ঠিকাদারের নাম উল্লেখ করে তাকে আমাদের উপস্থিতিতে লটারির কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাদেরকে না জানিয়ে রাতে ভুয়া লটারি দেখিয়ে তার পছন্দের সেই ঠিকাদারকেই নির্বাচন করেছেন।
উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইজিপির নিয়ম অনুযায়ী মঙ্গলবার রাতে লটারি এবং বুধবার সকালে ঠিকাদারের নাম প্রকাশ করা হয়েছে। এখানে লটারির সময় সকল ঠিকাদারকে উপস্থিত থাকতে হবে এমন কোনো ধরা-বাধা নিয়ম নেই।
এ ছাড়া অন-লাইনের কারণে লটারিতে অনিয়মের কোনো সুযোগ নেই বলেও দাবি নির্বাহী প্রকৌশলীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ