• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিঙ্গাপুরকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

11খেলাধুলা ডেস্ক: পঞ্চম এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের সেমিফাইনালে সিঙ্গাপুরকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। এদিন সিঙ্গাপুরের জালেআটটি গোল করেন বাংলাদেশের ছেলেরা। তার বিতরিতে কোন গোল হজম করেনি লাল-সবুজ জার্সিধারীরা।

এদিন দুটি গোল করেন আশরাফুল ইসলাম। বাকি ৬ গোল করেন মিলন হোসেন, রোমান সরকার, জিমি, মিমো, চয়ন ও কৃষ্ণ।

শনিবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে সিঙ্গাপুরকে গোলের বন্যায় ভাসালেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৬ মিনিট পর্যন্ত। মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় জিমি-চয়নরা। এর পর ২৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর খেলা শুরুর ২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-০ গোলে করেন মামুনুর রহমান চয়ন।

এর ২ মিনিট পর সিঙ্গাপুরের জালে পঞ্চমবারের মতো বল পাঠান পুস্কর খিসা মিমো। ৫৫ মিনিটে ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণ কুমার দাস। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে শেষ দুটি গোল করেন ৬৭ ও ৬৯ মিনিটে।

আগামীকাল রবিবার হংকং ও শ্রীলংকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ