সিসি নিউজ : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এই মিলাদ ও দোয়া মাহফিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিলাদ ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।